হাসির আড়ালে যেমন সে ,
দৃঢ়তার আড়ালে দুর্বলতা থাকে ...তবু একথা বলবো না আর , নিজেকেও জানান দেবো না কতটা ক্ষয়ে গেছি ,
ফিরে তাকানো বারণ ....বারণ মুক্তির সামিয়ানায় সমস্ত বন্ধন এর নকশা আঁকা ।
এমন কিছু বৃষ্টি ভেতরে থাক , এমন কিছু যন্ত্রনা থাক সোনার রেকবিতে সালমা চুমকির বুননে ঢাকা ।
কে কাকে কতটা বদলালো সে কথা আর প্রয়োজনের নয় ....সমস্ত মুক্তি নিয়ে জন্ম দুয়ার থেকে ভালোবাসাহীন হতে শিখে নিতে পারলেই
কেল্লা-ফতে,,
আগামীতে লেখা ইতিহাসে একটা উপন্যাস কম হোক .....যা এতদিন ঠিক মনে হতো , এখন সবটুকু বোকামি , ,.....বোকামি সব উপলব্দি , বস্তাপচা অনুভূতির সস্তা বাজারী দরে বিকিয়ে দেওয়া ।
মূল্যবান কখন যেনো নিরিখে মূল্যহীন ,,
সব কিছু ভেল্কি বাজি ,,
এ পৃথিবীতে চুক্তিপত্রে যখন কেউ কথা রাখে না।
... ,সেখানে হৃদয়ের কথা ওজন বিহীন চিরকাল হতেই হবে ,,
মন নয় হয়তো যোগ্যতা লাগে টিকে থাকতে ,
বিবেক নয় বুদ্ধির গোড়ায় গনগনে জ্বালানী বলে দেয় বাণিজ্যিক ভাবে সফলতার কাহিনী ।
অথচ এখনো আমার মত বোকারা জন্মায় আর উপভোগের বীর্য শরীরে নিয়ে বাথরুমের ফ্ল্যাশ এ সভ্যতার ঘূর্ণিঝড়ে পাক খেতে খেতে প্রাক্তন টুকুর তকমাও পায় না ।
আমি কোনো নারী নই ,আমি কোনো পুরুষ নই ...আমি বা আমার মত যারা তারা চিরকাল অবহেলা লুকিয়ে অবহেলায় পিষে যাওয়া সময়ের যন্ত্রনা মাত্র ,শুধুমাত্র পুড়ে যাওয়া কাঠের ভেতর একটা দীর্ঘশ্বাস যা আড়ালেই থেকে যায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন