মাটি লেপে রাখা সময়ের রাত্রি ।
বৃদ্ধ চাঁদ কে তুমি নতুন পক্ষে সামিল করে যৌবন ছুঁইয়ে দিতে পারো প্রতিটা একাদশীর পরেও,,
একলা নিজস্ব ঘরে ভেঙে যাওয়া নদী পাড়ের বসত কান্নায় কোনো জোয়ার ভাটার দৃশ্য থাকে না .....,,
.....তবু প্রতিটা ভাঙ্গনের পর একটা দীর্ঘ শীতকাল কুঁকড়ে থাকে বুকের ঘরে ।
শূন্যতার গা ঘেঁষে একটা প্রশস্ত রাস্তায় তোমার মত কেউ সকাল হয়ে আসে জাগতিক নিয়মে ।
সাঁতার ভুলে যাওয়ার আলোর ভেতর ডুব-স্নান থেকে আর ফিরে আসে না কখোনোই ,,
কাদামাটির জীবনে হারিয়ে ফেলার দুঃখদের শক্ত চোয়াল শিখিয়ে দেয় অতীত মানেই আবছা হতে হতে আরো জড় অস্থাবর হয়ে ওঠা স্মৃতি....যা ছুঁয়ে থাকলেও স্পর্শ, গন্ধ, বর্নবিহীন ,।
....তুমিই একমাত্র সকাল হতে পেরেছো বাসী রাত্রির পরে।
স
ম
য়
তুমি সকাল হয়ে এস এভাবেই প্রেমে অপ্রেমের চৌকাঠ কে তুচ্ছ করে প্রতিটা ঝড়ের রাতের নিজস্ব সুরের পরে।
#সৌজন্যের ইতিহাস
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন