মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

কাফের প্রেম

এমনই কোনো নক্ষত্রবিহীন রাতে তোমার সাথে
পারিজাতীয় উপভোগে মেতে উঠতে চেয়েছিলাম বলেই ওই আগুন দৃষ্টির ভেতর ঝাঁপ দিয়েছিলাম সেদিনের ফেলে আসা চৈত্রের দুপুরে ।

এমনই কো‌নো নক্ষত্রহারা রা‌তে
এ শহরে নির্ঘুমতার সন্ধিতে  অনেক প্রেম আসে যায় , ....তবে কোনোটাই পারিজাতীয় প্রেম নয় ।

এ বুকের মুচড়ে উঠা দীর্ঘশ্বাস ধরে তুমি নেমে যেতে পারো পাতাল ছুঁয়ে ফেলা গোপন আস্তানায় , 
হাড়ের কুলুঙ্গিতে জ্বেলে রাখা প্রদীপে তেল ঢালতে ঢালতে তোমার চোখের আমি ইচ্ছার মত চকচক করে জ্বলে উঠতে দেখি নিজেকে ..... আমাদের সংঙ্গম-সমাধির  ভেতর ডে‌কে ডে‌কে থে‌মে যায়, অদূ‌রে কোথাও শ্বেত রা‌তপ্যাঁচা ।

শুকতারা ঘুমিয়ে পড়ে উত্তরের হওয়ায় গা মেলে ,,
জানলার শার্সিতে কুমকুম রঙের সূর্যদয় ।

 শুধুমাত্র তোমার চো‌খে তা‌কি‌য়ে থে‌কে
জীবন‌কে উপ‌ভোগ কর‌বো ব‌লেই- এ শহর কে দোসর করেছি  ......আঁকড়ে রেখেছি কাফন বিছানো প্রেম ।



*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন