ছেলেটা বলেছিলো বুকের উত্তাপে জড়িয়ে রাখবে ,
চোখের কোনে অদেখা ইচ্ছা দৃশ্যদের আখড়া জমানো ছিলো,
বাকি সব ঋতুদের সঞ্চয় খরচ করে শীত চাদর কেনা হয়নি তাই।
এখন দু ঠোঁটে পুঁতে রাখা অবাধ্য এক নাম ,
ছেলেটার ধান কাটা শেষ হলেও পুঁজিবাদী গোলাঘরের বাইরে দাঁড়িয়ে থাকাই ভবিতব্য ,
হেমন্তের দুঢোক বৈধব্যে শিশির গড়িয়ে নামে গত দিনের বাড়তি সোহাগের ওপর ।
ঋতু বদলের মত ছেলেটাও বদলে নিলো নিজেকে,
সময়ের সাজে তুখোড় বণিক হয়ে উঠলো সে ,
শীতল মৃত্যু হওয়ার আড়ালে চুরি করে নিলো ,আকাশ থেকে গড়ের মাঠের সবুজ ঘাস অব্দি ....,
তার শঙ্খ চুবুক , বুক আর চোখের ভেতর অদ্ভুত নিঃস্বতা জড়ো হলো .....জড়ো হলো ছেলেটার শরীর জুড়ে কাঁপুনি , ,
শেষমেশ রোদ কিংবা উত্তাপ কোনটাই থাকলো না বুকের ভেতর ,, ঠান্ডা বিছানায় কুঁকড়ে শুয়ে থাকে ছেলেটা .....অপেক্ষা করে দীর্ঘ ঘুমের ।
....ছেলেটা বলেছিলো বুকের উত্তাপে জড়িয়ে রাখবে......!! ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন