বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

দর্শন

একটা শব্দের চালে জিতে আছি ....
সাহসী প্রেম এখনো মরে যায়নি তাই ..,
তোমার তর্জনীতে আমার মুক্তি ছিলো বলেই 
আকাশে মেঘেরা এখনো ভীষণ স্বচ্ছ ।
জীবনের দোরগোড়ায় মানুষের দর্শন বড্ড অবাক করা ....তবু ..তবু  এই পৃথিবীর সবকিছু ভীষণ যথাযোগ্য মনে হয় ,
তাই মানুষের সব পেলে নষ্ট জীবন মেনে নিতে একটা বয়সে এসে খানিক দাঁড়াতে শিখে নেওয়া ।
গুটির চলে সতরঞ্জ কি খিলারী যে,   সেও একই পার্থিব ,, 
তবু মানুষের জন্ম যেনো জিততে আসার উদ্যেশ্যে .. কায়েম ।
জন্ম কান্না যেনো জানিয়ে দেওয়া ....সামিল হওয়ার কথা ।
নিজস্ব পরিচয়ে সম্পর্কে সীলমোহর আর খানিকটা অহংকারের আঁতাত .... তবু তো সেই শূন্যে মিশে যাওয়াই পরম প্রেম , কিংবা পরম পাওয়া ।
জন্ম জঠরের বাইরে চুকিয়ে দেওয়া লেনা দেনা ...
তোমার সাথে শেষ হলো আমার যত খেলা ।
মাঝখানের পথটুকু হাঁটতে থাকা বিনা সওয়াল জবাবে .....মানুষ পারে কই এই পথটুকুতে উদার হতে ! 
একটা শব্দের চালে তাই মানুষের জিতে যাওয়ার নেশায় সমস্ত মধ্যস্ত সম্পর্কগুলো  রাখা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন