মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

ফাইল ফলক

মানুষের ভেতর যে তিন পুরুষ বাস করে 
তার একজন যুদ্ধে যায় , একজন রং তুলিতে
লিখে রাখে জীবনের কথা ,আর একজন পোয়াতি সময়ের ঘরে বাতাস হয়ে ঘুরে বেড়ায়...।
অসুখের আঁচে বেঁচে থাকা সেকে নিয়ে মানুষ ভালো থাকতে চায় , ...চায় ভোরের আজান কিংবা বেদ মন্ত্রে নিজের ক্ষিদে লুকিয়ে আর একটু সহ্য ক্ষমতা বাড়িয়ে নিতে ,,
হৃদয়ের কাঁটাতারেও ফুল ফোটে নিঃস্ব কোনো মন খারাপের দুপুরের ,,।
যে মানুষটা যুদ্ধে মন দেয় তার কলমের নিবে রক্তকরবীর জন্ম কথা লেখা হয় .....লেখা হয়
অনর্গল কিছু কথা যা চুপ করে থেকে বলা হয়েছিলো নিজের সাথে ।
জীবনের জ্যামিতিক চিহ্নদের তিন পুর8 একজন আগুনে পুড়িয়ে অস্ত্র বানিয়ে ফেলে ।
তারপর সব আঁচড়ের দাগ ক্রুশ কাঠ আঁকড়ে ফ্যাকাসে জেরুজালেমর আকাশ ,মাটির রঙ
বদলে .....বদলে দেয় পুরোনো ইতিহাস ,,।
এভাবেই  প্রতিটা মানুষের ভেতরের তিন পুরুষ পঞ্জিকা দেখে এক দিন বারবেলায় নিজেরাই নিজেদের  মুখাগ্নি1 করে সমস্ত শুদ্ধি-করণ 
সেরে ফেলে ...........।
*********************

#জীবন যেরকম চায়
#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন