বুধবার, ১০ নভেম্বর, ২০২১

খইয়ে লেখা ...

উড়ন্ত খইয়ে দীর্ঘ বছর ষোলোর যন্ত্রনা ...
যেন মুক্ত কোনো সোনার শেকলের খাঁচা থেকে এক বোবা পাখি ।
টিমের কিল ঘুঁষির সংসারে ভালোবাসা কেবল যন্ত্রণার আর এক নাম , .....মনে পড়ে সব মৃত্যু দেখতে এক নয় বুঝেছিলাম বছর ষোলো আগে কোনো এক বর্ষবরণের দিনে ,
শাখা সিঁদুরে যে মৃত্যু আমায় ঘিরে ছিল নাগপাশে ....বর্ষবরণ এর দিনে সে মৃত্যুর রঙে আরো গাড় রং গুলে দিয়েছিল সময় , সময়ের পেন্ডুলামের প্রতিটা দোলন নতুন মৃত্যুর কাহিনী লিখতে শুরু করেছিলো ।
আজ উড়ন্ত খই এ ভর করে একটা আকাশ পাওয়া যায় প্রথম বুঝেছি ।।
সংসার খেলায় আমি চিরকাল মাথায় চৈত্রের রোদ্দুরে দাঁড়িয়ে ছিলাম .....দাঁড়িয়ে ছিলাম 
নিয়মের প্রহসনে সামাজিক কাঠগড়ায় ,,
আমার রূপ রং গুন দিয়ে যন্ত্রনা কিনেছি নিরাপত্তার খেমটা নাচ ।।
আজ রাস্তায় পড়ে থাকা বিদায়ী খই বলে দেয় কিছু মৃত্যু জরুরী বেঁচে থাকার জন্যে ,
প্রতিটা ছড়িয়ে থাকা খইয়ে জীবনের খসড়া লেখা আছে ...সে কেবল সময় পড়তে পারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন