এ এক ভেজা পৃথিবীর গন্ধ..
এক নিমিষেই হেরে গিয়েও
অদ্ভুত কোন জিতে যাওয়ার গন্ধ.. আমাকে পেয়ে বসেছে !
নরম শালুকের গায়ে নোনা জলের গন্ধ যেনো...
ভুলিয়ে দিচ্ছে কষ্ট-দেয়ালের গায়ের
নিজের খুব চাওয়া হাতের তালুর রঙ্গিন ছাপের গন্ধ.. বড্ড ভালো লাগছে যে ,
গন্ধটা না মৃত্যু.....
না জীবন......;
গন্ধটা অনেকটা পথ ক্লান্তিহীন হাঁটার পর
জীবনের গনগনে রোদ্দুর পেরিয়ে এসে গোধূলির আশ্রয়ের মতোই..
অকারণ বেঁচে থাকার তীব্র এক ইচ্ছে-গন্ধর মতোই ..!
গন্ধটার নাম 'তুই'...!
সেদিন যেতে যেতে হঠাৎ করেই
যে মুখের মুখোমুখি হয়ে মনে হয়েছিলো...
"এখানে নিশ্চিত জীবনের মুহুর্তগুলো আশ্রয় পাবে..
যেখানে স্রেফ চুপ করেও অনেক কিছু বলা যায়"...!
প্রিয়, নৈশব্দ..
অনেক তো বেঁচেছি পরের জন্য...
এবার আমি নিশ্চিত শুধু
নিজের জন্য বাঁচবো...!
ভালোবাসা..ভালোবাসা...খেলা খেলে
শৈশব থেকে নেশাতুর কোন মিথ্যে চকমকির চাইতে..
তোর এই সত্যি শুভ্র গন্ধটা যে ইশ্বরেরও খুব প্রিয় কিনা জানি না তবে আমাকে স্পর্শ করছে
হাজারটা প্রেমের চিঠির নেশার চাইতে..
অনেক পবিত্র নেশা হচ্ছে
সত্যের কাছাকাছি দাঁড়িয়ে থাকা
কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে থাকা কুয়াশার নেশা...;
যে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা..
এক স্বর্গীয় গন্ধের 'তুই'..
তুই যে আমার ভালোবাসার "রডোডেনড্রন"...!
****************************************
#সৌজন্যে তুই উপন্যাস
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন