বাহান্ন সপ্তাহ পর সমীকরণ গুলো মিলে গেলো....
মিলিয়ে গেল জীবনের বহতায় অনেক দৃশ্য,
সেদিন ছিল........
....দু পা এগোলেই অদৃশ্য বহতা জীবন ,
দু পা পিছলে মরণ বিষ যাপন ,
ক্রমশ সরে গেছে নিয়মিত ভরা পানপাত্রর
প্রলোভন ইতিহাসের বুকের দিকেই যেমনটা হওয়ার কথা ভবিতব্য ছিল।
,
মৃত শব্দের বুকে ভাঙা কাঁচের স্বাক্ষর বদলে দিয়েছে কুমকুম তিলকে সমস্ত সমীকরণ ।
দূরে কোথাও ছায়া কেটে কেটে কেউ আর এখন রোদ্দুর কুড়িয়ে নেয়না দুহাতের মুঠোয় .....,
ভুলে যাওয়া অক্ষর রা এখন ধুলো নয় মাটির বেশ কিছু হাত নিচে চাপা ,,
তাকে কেতাবি নামে স্মৃতি বলে ডাকলেও বড্ড যন্ত্রনা বাড়ে ।
ক্রমশ শব্দহীন একের পর এক দ্বার বন্ধ হয়ে গেছে ...
আমার মত কেউ ,
সে শূন্যতাকে কেবল বিয়োগ ফল শেখাতে পারেনি আজও।
গল্প গুচ্ছের পাতাগুলো সময়ের আগুনে পুড়ছে কই !!,
অবাধ্য ডানায় ভ্রম এর ক্ষত থেকে রক্তক্ষরণ নেমে পৃথিবী ভেসে যাচ্ছে ....
একটা জন্ম আর একটা মৃত্যু সুতোয় বেঁধে
মাইল ফলক ঝোলানোর কথা কে দিয়েছিল আজ আর মনে করতে ইচ্ছে করে না ,
এসব তিন প্রহরের খুচরো খুচরো মোহ এখন অভিশাপ নামে খ্যাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন