শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বস্তুত

খুব হিসেবে থেকেও জমানো পুঁজি দিয়ে 

একটা  জমি কেনা হলোনা , 
অথচ আ‌মি এই মাটির ওপর বেড়ে উঠলাম আকাশ সাক্ষী রেখে  ,
 সূ‌র্যের সবটুকু আলো বিকিয়েও   একটা আকাশ কিন‌তে পা‌রি‌নি নিজের চোখের মাপের ,   ,,
 নক্ষত্র জ্বে‌লে সাজা‌তে পা‌রিন‌ি  প্রেমিকের একটা রাতও
খুব একা‌ন্তে ব‌্যক্তিগত এসব না পারা রাখি গোপন করে ,
অথচ আমিও   আকাশ প্রিয়‌  পাখি হতেই চেয়েছি....চেয়েছি  একরা‌ত্রি নক্ষত্র ভরা নিজস্ব আকাশ ,
 
দু‌চো‌খের সব জ্বালা বি‌নিম‌য়ে কেউ বে‌চে‌নি আমায়
 আকাশ কিংবা   নদী;
তাই  পারিনি ভালোবাসায় ভাস‌তে ও ভাসা‌তে ।

শুধু তৃষ্ণা ছিলো কোনো একদিন পুরোনো কলজের  পুড়ে যাওয়া ঘায়ে আত্মিক শুশ্রূষার ,

 আজ শুধুমাত্র আগুন লা‌গা‌তে পা‌রি যেখা‌নে সেখা‌নে জমানো খড়কুটো দেখি আশ্রয়ের নামে ,
আসলে বু‌কের বাতা‌সে পু‌ষি মায়াহীন ব ধু ধু দাবানল. . .।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন