সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

তারাখসা

ক্রমশ খসে পড়ে আমার  হাত... পা- আঙ্গুল , হৃৎপিণ্ড .. এমনকি একটা কিডনিতে  লিখে রাখা শেষ ফুটনোট-টাও...,,
 
হাঁটতে গেলে দু-পায়ে জড়িয়ে যায় কবিতার ...  রঙচটা শব্দরা ,
 গুমঘরে আঙুলের ছায়া নেমে আসে পুরোনো ফেলে আসা অবৈধ মায়ার ,
... বৈজ্ঞানিক দাড়িপাল্লায় নিজেকে বসালে বুঝি 
ধর্মতলায় সেদিন যাওয়া কতটা ভুল ছিলো,
... কাঁকড়াদের স্তোত্রপাঠ শুনি এ কলকাতার সোনার বাংলার সুইমিংপুলে ,
... আর ঠিক তখনই  নখের আঁচড় দিয়ে  চেনা  বন্য গন্ধ লিখতে ইচ্ছে করে ছুঁয়ে দেওয়া   নিজের শরীরে...,,।
তখন  ভেবে দেখিনি... কী কী ভুল করতে পারে এই নিয়মিত হয়ে থাকা যাপনটা।
 কিংবা অ্যাসট্রের ভেতর কতটা  আমার পুড়ে যাওয়া হাড় জমলে... সমুদ্র হ'‌য়ে যায় তোমার হঠাৎ হঠাৎ বেকারার হয়ে ওঠা  মন ,,
 । 
শুধু পক্ষ থেকে পক্ষান্তরে জমিয়ে গিয়েছি পালক... আর হাঁড়িয়ার মতো কিছু অপরিণত ফটোগ্রাফ...
Copyright @সই






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন