বৃষ্টির সমীকরণ মেলেনি কখনোই সেখানে ।
শীত যখন বোধির নিশ্চিহ্নতায় ক্রমাগত ধুলো মাখা পুরোনো কার্ডিগান খুঁজছে ক্রুশ কাঠে জড়িয়ে তখন পুরোনো ভালোবাসার পালক অন্য ঠিকানায় অনুগল্পের আসল ভূমিকায় ব্যস্ত।
মানুষ নিঃসঙ্গতা খোঁজে শব্দের বুকে মাথা রাখবে বলেই ,
বুকের শব্দে নিজের প্রতিকৃতি আঁকা হয় না তবুও ,
সুনীলবাবু এসব কথা হৃদয়ের বিনিময়ে কিনেছিলেন বলেই তাকে দেওয়া মানুষের আজও কেউ কথা রাখেনি , আর সে কবিতা এ শহর আজও বুকের আক্ষেপে জমিয়ে রাখে,,
আর তাই দিনেশচন্দ্র সেনের পুঁথির হলদেটে আলো আজও বিকেলের আকাশে মিলিয়ে যায় , ম্যারিনা বিচে সমুদ্রে ওপর।
আজ শহরে সদ্য মৃত যে নক্ষত্রটা
খসে পড়লো সে ঠিক কতদিন জ্বরে ভুগেছিল জানা হলো না , জানা হলো না আমার গা এর উষ্ণতায় ছোঁয়াচে বিলিকরণ ছিলো কিনা ।
তবু ক্যানভাসে কবিতা যখন ছবি পড়ে সঞ্জয় বাবু রিপু করে নিতে চায় বিয়াল্লিশ ছুঁই পড়ন্ত বিকেলে হৃদয় তখন বুঝি ভালোলাগা গুলো এখনো মাঝে মধ্যে নিঃশ্বাস নেয় ।
অথচ ভালোবাসা কি ! খায় না মাখে বুঝিনি এ জীবনে ..... এমন জরুরী অনেক জীবনসংবাদ আমি কখনো সেভাবে বুঝিনি বলেই "তাহাদের কথায়" থেকে যেতে পারিনি ,
তাই হয়তো এখনো স্বপ্নের রঙের চেয়েও শীত ঘুম চিরকালের মতোই আমার প্রিয় হয়ে থাকলো।।
..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন