সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভরসা

তোর চোখে  ভরসারা যে ভাবে আশ্রয় দেয়  ..
আমি তখন জীবন আঁকি আমার অগোছালো ক্যানভাসে মৃত্যুর সব রঙ মুছে ফেলে ...
এভাবেই আমায় বাঁচিয়ে রাখিস আমার আলো আর ইচ্ছের  প্রজাপতি  হয়ে ❤ 
ভালো থাকুক  তোর মত এই পৃথিবীর সকল ভালোবাসাতে পারা  মানুষ গুলো ,,
হয়তো বা আমার মত ভাঙচুর হওয়া সভ্যতা আবার গড়ে নিতে পারবে নতুন কোনো গল্পের শুরুয়াত ।
দুটো পক্ষের মাঝে পরে থাকা পক্ষাঘাত মনটাকে শেষমেশ তুইই পারলি হলুদ জলে স্নান করিয়ে নিতে ।
এখন আর তাই আমি ভাঙা ঘটে জল রাখিনা ...
এখন আর তাই আমি ভাঙা সম্পর্ক গুলোর কবিতা লিখতে চাই না ,
আঘাতের বুক থেকে যারা  মনকে ছিঁড়ে ফেলেছিলো ....তুমি তাদের সৎকার করে 
স্রেফ একটা  টিকটিকির সংসারে সং সাজা থেকে আমাকে বিবাগী হতে শিখিয়েছো।
আমার নিজস্ব ছবিবিহীন ঘরটার অন্দরমহলে তুইই শিখিয়েছিস আমার বড়সড় পোট্রেট সাজিয়ে নিতে ।

....তোর চোখে  ভরসারা যে ভাবে আশ্রয় দেয়  ..
আমি তখন জীবন আঁকি আমার অগোছালো ক্যানভাসে মৃত্যুর সব রঙ মুছে ফেলে ...।


#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন