শহরের বুক জুড়ে এখন ধ্রুপদী শীতহওয়া ,
বাহারি ফুলের ভেতর নতুন করে ভুল করার অপেক্ষা যখন বেদুইন সময়কে সাথে নিয়ে তোমাকে চুমু খাওয়ার প্রচণ্ড লোভ সামলে উঠতে পারি না আমি ,,
সমস্ত পুরোনো অধ্যায় হঠাৎ করে অপাপবিদ্ধ মনের কাছে সাদা পাতা হয়ে যায় ।
এই খাঁ খাঁ বুকের ভেতর তোমাকে জড়িয়ে থাকা চুড়ান্ত লোভ থেকে নিস্তার পেতে ইচ্ছা করে না ,
নিষিদ্ধ বুনো গন্ধ মেখে স্নান সারি দেহ মনে ,।
উষর কুয়াশার অন্ধকার ঘর দখল করে
তুমি খুব সংগোপনে প্রেমিকের ছদ্মবেশে
আঁততায়ীর মতো এসেছো বারংবার,
আমার চৌত্রিশের স্তনে তখন কাঙ্খিত ভোরের আলো ,,
যোনিতে মুখ রেখে উদোম চাষার মত তখন তোমার মাটি ভিজিয়ে ফেলার নেশা ,
আমার গতর চুইয়ে বয়ে যাওয়া আগুন তোমার সমস্ত সামাজিকতা থেকে তোমাকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে ।
,.......আমি আরো লোভী হয়ে উঠি .... প্রতিবার এভাবে তোমায় নষ্ট পুরুষ করে আমার বিরান মাঠে ফসলের নকশা সাজানোর উদ্দেশ্যে ....ব্যথার খরিপে রাখি সাদা ফুল রাখি এমন প্রতিটা অধ্যায়ের উপসংহারের শেষে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন