বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কুছ পল জিনে দো

ছেচল্লিশের বুকে ইস্তাবুলের ঘোড়া দৌড়োচ্ছে ...

জনসাধারণের সাথে মিশে আছে আমার মত মেয়েটার চেয়ে থাকা , 
ঘোড়ার কেশরে সময়ের বাতাস ....ছেলেটা অংকের খাতায় সিঁড়ি ভাঙা অংকে বারংবার পা পিছলে পড়ছে ,, 
জনগণ চেঁচিয়ে উঠছে মাঝে মধ্যেই আরো জোরে আরো জোরে ....ছেলেটার বুকে ইস্তাবুলের ঘোড়া দৌড়াচ্ছে দিন রাত্রির , 
 গত বাহান্ন দিন ভালো করে ঘুমোতে পারেনি সে সময়ের ভূমিকম্পের কারণে ,
 চোখের উপকূলে অজস্র রাত লিখে রাখা কালো সভ্যতা , 
...এ সভ্যতা ইতিহাসে জায়গা পাবে না জেনেও ঘোড়ার পিঠে আরো জোরে চাবুক চলছে আর ছেলেটা সিঁড়ি ভাঙা অংকের সিঁড়ি পিছলে পড়ছে ।
ছেলেটার নষ্ট চাঁদে বদ রক্তের কলঙ্ক .....মেয়েটার অপেক্ষার দৃষ্টি জনসাধারণের সাথে একাকার ।
ধর্মতলা কখন যে ঘোড়া দৌড়ের মাঠ হয়ে গেছিলো ছেলেটা বা মেয়েটা কেউ বোঝেনি , 
তবু মাটির বুকে ঘোড়ার পায়ের শব্দ জব্দ দুটো হৃদয়ের মাঝে অদৃশ্য তরঙ্গ সেতুর ভেতর খেলা ভাঙার খেলায় মেতে ওঠে যেকোনো ব্যস্ততম দিনেও  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন