অবৈতনিক কথোপকথন খাতা আর কলম জানে ন
আজ কাল প্রায়শই জল ভাসি হয় ঘরের মেঝে ...
মাটি ছুঁয়ে থাকবো ভেবেই নিচু তলার ঘর পসন্দ ।
এখন দেখি ঘর থেকে উঠোন জুড়ে শ্রাবণ নিল সব দখলে ।।
সাবধানী সে শ্রাবণ এলেই মাচায় রাখে ঘরকন্না, যা কিছু সম্পদ, বৃষ্টি যেন পায় না তলাশ তার।
ঘরের মধ্যে ঘর তৈরির বুকের ভেতর চাবিকাঠি ,
আড়াল থেকে উসকে দেয় অবৈতনিক শব্দ সফর,
আমরা এখন ...আমি তুমি ,, দর্পণে তাই অন্য মুখ।
দেশভাগের সময় এখন ....কাঁটাতারে কাঁচা রক্ত ।
মোহ ভাঙ ....জামিন ছাড়ো .....নিলাম কর নিজেই নিজের ।
খবর ছিল ....খবর আছে ...বিকিয়ে যাওয়া মাগনা প্রেমের , আস্তনে সেই কাল সাপ সময় পেলেই ছোবল মারে ।
কবর খুঁড়ে লুকিয়ে রাখি পাপের ঘরের পুরো সুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন