সন্দীপন বলতো আমার শরীরে নাকি সবসময় কাঁচাবাঁশের গন্ধ লেগে থাকে আর ও পাগল হয়ে যায় সে গন্ধে,, এমন গন্ধে পুরুষের মন ভ্রমর হতে পারে খুব সহজেই।
আমিও ভেবে দেখেছি ট্রেনলাইনের সম্পর্কে আমার কাছে অজস্র প্রেম আসে যায় বারংবার।
আজ তেত্রিশ ছুঁই ছুঁই বসন্ত,,
তবু দেওয়াল লিখন আর বিজ্ঞাপন এখনো কিছু মাত্র মন্দা যায় না ।
সন্দীপন এখন কোথায় আছে জানি না ....জানলে জিগ্যেস করতাম কাঁচা বাঁশের গন্ধ ঠিক কতদূর বয়ে নিয়ে যায় বাতাস!!
,নাকি বিশেষ ভ্রমর শুধুমাত্র টের পায় সে গন্ধ ।
আজ সন্দীপনের কথা মনে হলে বড্ড হাসি পায় ...
আসলে পুরুষ মাত্রই প্রেম নিবেদিত নারীকে সর্ব শ্রেষ্ঠত্ব আসনে বসিয়ে নতুন নতুন নাম দিতে চায় ,
আসলে নারীও ভালোবাসা শব্দটাকে বড্ড তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে ,
,অথচ এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু হয় না ....যা হয় তা... হল প্রয়োজন ......আর প্রয়োজনে গড়ে ওঠে সাময়িক প্রিয়জন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন