বানানো সিলুয়েডে খানিকটা ভালবাসা খানিকটা অভ্যেস মিশে যায় জীবনের চুপকথাগুলোয়,
চেনা নাম ধরে কারো চেনা ডাকের অপেক্ষায় দাঁড়িয়ে স্টেশন ,
দুরত্বে ফলক কখনো কারো খুব কাছে... কখনো কারো থেকে দূরে সরতে থাকে,
কোনো উপকুলে কিছু না চাওয়া আলো নিভতে নিভতেও হাসছে আজও,
শীতল-পাটি বিছিয়ে রাখা অনেক দিনের জমিয়ে রাখা তিস্তা নদীর অবলা অনুবাদ সেও লুটিয়ে পড়া বসন্ত গোধুল। ,
এ শহরের স্মৃতির আলো চলাচল ....
এ শহরে বোবা ইমারতে প্রেম আসে প্রেম যায় সংগোপন ...
এ শহর হাজারো রুপকথার জন্মদিনের সাক্ষি....,
এ শহরের বইমেলায় প্রেমিকের হাতে উপহার প্রথম আলো ...
এ শহর সাড়া দাও....
এ শহর হাত বাড়াও....
এ শহর একসাথে বুড়ো হবার কথা দাও... ..
এ শহর মুঠো মুঠো কুড়িয়ে রাখা আলোর গল্প বলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন