আঙুলের ফাঁকে রোদের সাথে মিশে থাকা সূর্যের আত্মহত্যার রক্ত টকটকে লাল বর্ন।
.......…..........রাত্রে চাঁদের আলো হাসপাতালের বিছানায় সাদা চাদরে নেমে এসে বান্ধবতা জমাতে চায় ...আমি সেখানে হাতের আঙুল রাখি হাতের রেখাদের আলো মাখতে দিই,
আমার বলতে এই হাত, পা, মাথা, একখাবলা চুলের বাইরে আর কিছুই নেই তেমন।
হার্ডসন নদীর ভাঁটায় একটা শব আটকে আছে বহুদিন.... উপুড় হয়ে থাকা শবটার ভেতর ছোট ছোট মাছেরা আসা যাওয়া করছে.... যেন অজস্র না পুরন হওয়া ইচ্ছা, মৃত্যুর পর বুঝে উঠতে পারছে না
দেহ ছেড়ে যাওয়া উচিৎ কিনা,
যেন ভেতরে স্তুপীকৃত শেকড় পচে না মোটেই তাদের অদ্ভুত বিকলাঙ্গ ভাস্কর্যের রুপ.... পিশাচের মত রক্ত খেয়ে আয়ু পেয়েছে বলেই পাতা মেলে ও নিশ্বাস ফেলে জেগে ওঠে ওরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন