তোমায় নিদারুন আদরে ভাসিয়ে দিতে দিতে আমি পৃথিবী বদলে নিতে চাই ।
আমার আদরের ঘোর ভেঙে গেলে প্রতিটা সিঁড়ির ধাপে তুমি যেন আমায় হাতড়ে বেড়াও এমন একটা সুখের মৃত্যু চাই আমি ,
নদীর পাশে কাঁচ এর বারান্দায় আধভাঙ্গা আলোর ভোরে তোমার পুড়তে থাকা ঠোঁটে আমল আদর রাখতে রাখতে একটা মৃত্যু আসুক আমার জন্যে । ...চায়ের জল ফুটুক অনির্দিষ্টকালের আগুনে, পাশে রাখা ভালোবাসার পেয়ালা পিরিচ........
তুমি আমি রং আর কবিতায় মাখামাখি তুমুল আদরে প্রাতরাশ সেরে নিচ্ছি ....এমন আবেশের ভেতর দিয়ে আমি মৃত্যু ছুঁতে চাই ।
এমন কিছু মৃত্যু আমার গোপন মনিমুক্তর মত ইচ্ছাবাড়িতে রাখা ,
জানো আজ বহুদিন পর আমার ঝুলি থেকে এমন একটা মৃত্যু বেছে নিতে বড় ইচ্ছা হচ্ছে ।
তোমার কবিতায় যখন ...আমি বিহীনে শব্দরা অন্ধ বোবা , কিংবা যখন আমাতে তোমার কবিতা ভীষন রকম গুম তখন একটা সুন্দর মৃত্যু আমায় ছুঁয়ে যাক ...
ঈশ্বর কখনো কৃপণ নয় ...আমার এই যৎসামান্য মৃত্যু তার প্রসাদি থালায় একদিন ফুল হয়ে পড়বেই জানি ,
........এক নিদারুন আদরে ভিজতে ভিজতে আমার একটা মৃত্যু ভীষন কাম্য ।
এক নিদারুন আদরে তোমায় ডুবিয়ে দিতে দিতে আমার একটা মৃত্যু আসুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন