কোনো দিন নাফেরার জন্যে নিদারুন শাসনে থাকি নিজেই নিজের ভেতর,
সময় যেন হঠাত হঠাৎ বোবা হয়ে যায় ...যেন ঠান্ডা গুম ঘরে সারি সারি সময় সাদা কাপড়ের ভেতর ঘুমিয়ে আছে ।
সঞ্চয় চলে যায় জানান না দিয়েই হঠাৎ কোনো কালবেলা সকালে ।
এই শহরেও ভীষণ রকম মেঘ জমে ...তবু টিলার ওপর তথাগত আলোর মুকুট পরে অনন্তের দিকে অপেক্ষমান ....।
আমি বারংবার মানুষ হতে চাই তার দিকে তাকিয়ে .....তাই পাহাড়ের ভার কাঁধে নিয়ে শহরের পর শহর বদলে নিই বারংবার ,,,
তবু বিষাদ থেকে কোনো বৃষ্টি আমায় আজও ভেজাতে পারেনি ...
কারণ আমার যোগ্যতা কে দেওয়ালে ঝুলিয়ে রোজ আমি মনে করে না ফেরার নিদারুন শাসনে নিজেকে নিজের ভেতর রাখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন