প্রতিনিয়ত নিজের ভেতর দেখি অন্য একটা মুখ ..
অসাধারণ ভাবে সে মুখ তলিয়ে যায় নিজস্ব গতিধারায় ।
আমার পানশী নায়ে পূর্ণিমার আলোয়
গোঁসাই এর হাত ধরা হয় না আজও...;
হওয়ায় হওয়ায় শ্রাবণী সন্ধ্যা গুলোয় চেনা মুখ অচেনা আদলে দৃশ্যে ভেসে ওঠে ..।
অকারণ নিজের হৃদয়ে অন্য কারো স্পন্দন শুনতে পাই...।
আমার আর এখন বাঁচার মতো করে জীবনের
উৎযাপন করা হয়ে ওঠে না..।
আমার 'কাল' নিয়ে গেছে ক্ষুদার্ত রাক্ষস কোনো অন্ধকারের দিকে ।.
কি অদ্ভুত অথচ , আমার বিবর্ণ 'আজ'-এ পড়ে আছে বর্ণিল বনিক মৃত্যুর অবশেষ;
আবীর রাঙা সন্ন্যাসী আর আমি পিঠোপিঠ বসে থাকি , কখনো বা মুখোমুখি অথচ স্পর্শ পায় না মন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন