সামান্য ঘুমের জন্য মাথায় হাত রাখা .. তোমার অহংকার ,
প্রেমিকাকে প্রেমে নিঃস্ব করতে পারা... তোমার অহংকার ,
দুচারটে শব্দ যা কিনা সম্পর্কের কাছে তোমায় অহংকারি করে দিয়েছে ....তাদের হাত ধরে আলোর ভীড়ে এগিয়ে যাচ্ছ ,
এই রোশনাই চাইতে চাইতে একদিন নিজস্ব রন্ধ্রে হারিয়ে যাওয়া কবির দায় কে নেবে বলতে পারো ?
এই আলোর ভেতর হাঁটার ছলে নিজেকে আর কত পুড়িয়ে ফেলবে ?
শব্দের প্রথম দু অক্ষর কে কখনও ভুলে যেওনা কবি ,,
নিজেই নিজের গাছ কেটে বলো না ছায়া পেলাম না কেন !
দেখো তোমার শব্দের অহংকারে তোমারই চারপাশে যেন ক্ষমাহীন চোখ না জেগে থাকে .......।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন