আশ্চর্য পাখিদের ডানায় ভর দিয়ে দিয়ে সময়ের পেন্ডুলাম বেজে যেতে থাকে...
রাত ঢলে যায় ...তবু যেন শহরটার অন্ধকার ফুরোয় না ।
শেষ প্রহর খুঁজছে আমার দেশের প্রতিটা জানলায় মুখ রেখে দাঁড়ানো প্রত্যাশা ,
আমি এই সময় খাম্বাজ ঠাটের মেজাজ বুঝতে পারি ,
বুঝতে পারি ... এই সময় আমার শহর খেয়ালী রাগ হয়ে বইতে চায় সময়ের বুকে ।
আরোহণে শুদ্ধ আর অবরোহণে কোমল নিষাদ নিয়ে নির্বাণের দিকে উড়ে যায় ঝাঁক ঝাঁক পাখিদের দল আকাশটায়......।
যেন নিজের ভেতর দেশটা মুক্তির আলো চায়,
সমস্ত সমবাদী তখন পঞ্চমে ...আরোহনে গান্ধারহীন পথ চলা ।
তারপর সেই সব আশ্চর্য পাখিরা ডানা মেলে দেয় জাতি ঔড়ব সম্পূর্ণ. করে দিতে , ......
আমার দেশ সে সব সময়ে শঙ্খ -বিহ্বল স্বর দের ওপর নিজের ভার নামিয়ে পূবের দিকে তাকিয়ে গায়িত্রীতে মগ্ন হয়।
...আশ্চর্য পাখিদের ডানায় ভর দিয়ে সময়ের পেন্ডুলাম বেজে যেতে থাকে...রাত ঢলে যায় ...তবু যেন শহরটার অন্ধকার ফুরোয় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন