সময়,,, প্রতিটা জানলায় চমক লাগা মৃত্যু ,
ছিয়াত্ত্বরেও আজ দেখো কাঁচা রক্তের বাস , শুকোয় না রক্ত কিংবা কান্না কোনোটাই ,
দেহের পাশে আজ আর রজনীগন্ধা রেখো না ..
মৃত্যুর বুনন মাছের কানকোর মত গাড় লাল হোক। ।
আজ বাইশে শ্রাবণ নয় বলে হৃদয়ে বৃষ্টি নেই ..
আজ হিরোশিমা নাগাসাকি বুকের মাঝে রাখা কেবল ...আজ খুঁজে পাওয়া তারিখে লেগে থাকা অজস্র দেহজ টুকরো গুলো শুধুই মাংস পিন্ড ।,,
আমার ঘরে দুধে ভাতের অভাব নেই, তাই বাইশে শ্রাবণ ছাড়া বৃষ্টি ভালো লাগে না ...কারণ আমি সাবধানী কবি কিংবা আম..জ....ন... তা ,
আমার বউ বাচ্ছা , প্রেমিকা নিয়ে ঘরে বাইরের সিকুয়েন্স বেশ ভালোই , তাই মাছের কানকো
চেনার দরকার কি !
ধুর মশাই ছাড়ুন তো কবে কোথায় বোমা পড়েছে ..সে তো আমার চার দেওয়াল নয় ...নয় আমার সদ্য নতুন প্রেমিকার আঁচল ....
আমি মশাই ওই দু চার লাইনে কাব্যি করে ..আর ইন্টু মিন্টু খেলে সাইত্রিশে হাঁটছি মধ্য- পন্থায়,।
এর পরেও ছিয়াত্তর পেরিয়ে সাতাত্তর আসবে আসবে একশো .....এ শহর, দেশ, মানুষের হিসেব রাখবে কিনা জানা নেই , প্রেমিক তার কততম প্রেমিকায় থামবে তাও জানা নেই ,
কত গোপন জন্ম নালিতে বয়ে যাবে জানা নেই ,
একদিন হঠাৎ মুখোমুখি সন্ধ্যায় সাইত্রিশ হয়তো ছিয়াত্তর হয়ে দাঁড়াবে ..সামনে আজকের সমস্ত বারণ থাকবে কিনা জানা নেই ।
সময় বৃদ্ধ হয় কিনা জানতে চাই না ,......শুধু বুকের মাঝে হিরোশিমা নাগাসাকি বিছিয়ে থাকবে বাইশে শ্রাবণ ছাড়াও ....
এক বৃষ্টি যা সকলকে ভিজিয়ে দেবে , আর কিছু বৃষ্টি শুধুই ক্যালেন্ডারের একটা তারিখকে ভাসিয়ে যাবে , ভাসিয়ে যাবে প্রতিটা জানলায় চমক লাগা মৃত্যুকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন