চোখের সন্ধানে একটা ভাঙা সেতুর ওপারে রাখা আত্মা ।
রাস্তার গতি বদলে দেওয়া বাতিতে তোমাকে খানিকটা পাওয়া ....ফিরতি পথে চায়ের ভাড়ে সম্পর্কের লেনদেন. করে নেওয়া যেন অভ্যাস ...
তবুও ...তবুও ফিরে না আসা এক পুরোনো অভ্যেস ...আসলে ফেলে দেওয়া থুতু আর চেটে নেওয়া যায়না ,,
আসলে অপেক্ষায় গুলোয় অজস্র ভিড় এ শহরে আর তাই প্রিয় মুখ হারিয়ে যায় খুব সহজেই আর এমন হারিয়ে যাওয়ার থাকে না এক জল ফোঁটা শোকও ।
আসলে আমরা এমন অনুক কিছু আমাদের অজান্তে পেরে যাই । এর নাম নিজেকে বারংবার আবিষ্কার ...বারংবার নিজেকে নিজেই আয়নায় চিনে নেওয়া ,, কিংবা বারংবার পাসওয়ার্ড বদলে দিয়েও নিজে অবদল থেকে যাওয়া ,
হাহাহাহা এমন অদ্ভুত জীব মানুষ ছাড়া এই গ্ৰহে আর কিছু নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন