কিন্তু কেউ লক্ষ করেনি বলে সে ঘা বুকের সাথে জুড়ে গেছিলো ,
অথচ আগুন তার বুকে থাকলেও মুখকে স্পর্শ করেনি।
মেয়েটির কোঁকড়াচুল কেউ এবড়োখেবড়ো করে কেটে দিয়েছে __ মেয়েটির নাম "ফুর্তি "
মেয়েটি এখন কালিপার্কের মোড়ে এক মহেন্দ্রক্ষন ঘড়ির কাঁটা বুকে নিয়ে অমিতের দোকানে রোজ পাঁচটাকার মুড়ি কিনতে আসে,
সেদিন অমিত আলুথালু শাড়ির ভাঁজে মেয়েটির পোড়া বুকের দিকে তাকিয়ে গল্পটার ওপর কিছুক্ষন ছুরি কাঁচি চালাতে চেয়েছিল।
মেয়েটি অমিতের দোকানে দাঁড়িয়ে বলেছিল বুকে লুকোনো দগদগে ঘা থাকলেই বেশ্যা ভাববেন না দাদা,,,
আমি মুড়ি অন্য দোকানেও কিনতে পারি ___আপনার দোকানে আমার পুড়ে যাওয়া কারন রোজ পুড়তে আসে তাই আমিও.....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন