এক বাদুড়ের রাত জমে থাকে ফাঁটা কার্নিশে,
মুছে যাওয়া শোক কথা না রাখা বৃষ্টি ফোঁটার
মত আমাকে ভিজিয়ে দেয় যেকোনো সময়ে,
ক্ষয়ে যাওয়া ঘাটের কিনারায় না ঘুম আসা রাত সয়ে যায় ,
রাক্ষস ফেরে না বুকের চিলেকোঠায়, সমস্ত সংসারে তার নখের দাগ রেখে গেছে গল্পটা মুখরোচক হবে বলেই,
তাই একশো তিমির শিকার থেকে ফেরার আগেই
মহাজাগতিক সৎকার ভীষণ জরুরী ,
হয়তো বা আজ ভোরের স্বপ্নে সে ফিরে এসে নতজানু হয়ে পুরনো ইমারতে ফিরতে চাইবে,
বৈঠকিয় কোনো ঘরে সে রাক্ষসের প্রবেশ হবে না তাকে জানিয়ে দিতে হবে ছাদে রাখা পিন্ড থালার পাশে চিরকুট রেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন