কতদিন তোমার শরীরের স্পর্শ রাখি না আর তেমন করে .......
গোপনে নানারকম ইশারা সাজিয়ে যাই রাতের উত্তরের আকাশে তোমার শরীরে নক্ষত্রদের ।
..................................জারুলের ছায়ায় এখন নিয়ম করে বুদ্বুদ জন্ম নেয় ।
.......................ক্যাফেটেরিয়া কালো কফির ঘূর্ণির নিচে মিষ্টতা নেই আর ।
সময় রক্তক্ষয় ঢেকে দিয়েছে তোমার রোজকার স্বীকারোক্তি
এরপরও আমি গুপ্তধনের লোভে বারংবার অজানা মানচিত্রের টর্চের আলো ফেলে সব ঘুমের নির্জনতা দিয়ে হাঁটতে থাকি ,,.....................................
একটা দমকা হাওয়ার অপেক্ষায় আমার অস্থায়ী ছাউনি আজও দাঁড়িয়ে আছে ..... অথচ
তোমার সিংহদরজায় আজও সেই নাপতাল তালা ঝুলছে .....বড্ড হাসি পায় এমন তুচ্ছ আমিটাকে তোমার ভয় হঠাৎই বড় মূল্য দিয়ে ফেলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন