যখন নিজেই নিজের যথেষ্ট নীড় তখন শুধু তোমায় ভাবি ।
যখন আমার হাতের উপর আরেকটা হাত সেও আমারই ..তখন তোমার হাত খুঁজি ।
যখন বৃষ্টি আমার একার মত একটা ফোঁটা চোখ থেকে বুক ভিজিয়ে দেয় তখন আমি বৃষ্টি হয়ে ভিজিয়ে যাই তোমায় একা ।
যখন আমি হাততালি আর ফুলের মাঝে ...আইফেলের ছাওয়ায় অজস্র মুখ দেখছি ...তোমার মত একটা মুখ আমার চোখ খুঁজছে জরুর ।
কালো টুপি উড়িয়ে হওয়ায় তোমার দিকে দৌঁড়ে যাই ...আজও সেই কালো মেয়ে আইফেল নীচে অপেক্ষায় ।
যখন আমি আলো হয়ে আলোর ভিড়ে তখন শুধু তোমায় খুঁজি হৃদয় পুরের জানলা খুলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন