...কারণ মনের ঘরে নিজের প্রবেশ নিষেধ করেছি বহুদিন ,
বুকের বাতাস কমে আসে এমন অসুখের সময় ,,,
হাসপাতালে বিছানায় নিজস্ব গন্ধ বিলিয়ে জীবন কে শেষবার আদর করে নিই ।
আসলে প্রত্যেক মিথ্যেতে শব্দ দোষ লাগে আর কলিজার মাংস ইঞ্চি হিসেবে পুড়তে থাকে ।
সমস্ত কথা দেওয়া পক্ষাঘাতগ্রস্থ ঠোঁটে এক টুকরো বিষ এর মতোই অসাড় করে দিয়েছে এই পৃথিবী ভালোবাসা শব্দটাকে।
মুহূর্তে বাতাসে মিশে যাচ্ছে ভুল আয়ু ,
আমার নুপুর তুলে রাখা আছে নিমগাছের নুইয়ে পরা ডালে ।
আসলে জীবন এমন একটা ক্ষত যা আজীবন উপশমের অপেক্ষায় নিজেকে জিইয়ে রাখে ...
আর আজীবন পুরোনো ক্ষতদের ভুলতে আরো আরো গাড় নতুন ক্ষত এঁকে নিতে হয়...যার নাম শেষের কবিতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন