কখনও বজ্র-বিদ্যুতের ঢঙে পুরোনো সেতুর রঙ মিশে গেছে আচমকা কোনো পাতাল পুরীর রাক্ষসপুরে।
প্রজাপতি ছোঁয়া আবছা এক দৃশ্যে কেউ দরজার পাশে দাঁড়িয়ে হাসে ..
. আমাকে দাহ করে ফিরে আসা দলকেন কাটারি আর নিমপাতা ছোঁয়াও এটা ভেবে যে,
তোমার গায়ে প্রেতাত্মার হওয়া যেন না আসে।
তবু কখনো কখনো এত দীর্ঘ মৃত্যুর পরেও পালকের মতো আমি ভেসে যাই তোমারই রক্তের স্রোতে। তুমি না চাইতেই আমাকেই বয়ে বেড়াও আদ্যপ্রান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন