রাত জাগা প্রহরী মত অপেক্ষা শেষমেশ শেষ হলো ....একটা কিছু না গোছের অধ্যায় থেকে আমি পুরোপুরি মুছে গেলাম কাল ,
তোমার যাত্রায় আমার শুভকামনা প্ররোধ্যে ছিলো না কখনো ,
তবুও পাপ হয়তো পূর্ব জন্মের ......জন্ম জঠরে রাখা ছিলো ,
সাদা পাঞ্জাবি তে শেষ সৎকার বুঝিয়ে দিয়েছে ..
অস্তিত্বর মাপকাঠি ।
স্বাস্থ্য বান কিছু শব্দ এখন তোমার শরীরে , গালে,
আর জানলা চুঁইয়ে পড়ছে নতুন পলাশী প্রেম ,
..... কিছুই চিরন্তন নয় জেনেও আমি ছাদে ভাতের থালা সাজিয়ে চোখ মুছি রোজ কাঁচা কাঠের ধোঁয়ার আড়ালে ।
মাঝে মাঝে বুঝে উঠতে পারি না আমাদের মধ্যে আসলে কার মৃত্যু দায়ী এই বিবর্ণ বিচ্ছেদের !!
মাঝে মাঝে উত্তরের বারান্দায় আমার তোমার উদ্দেশ্যে কথোপকথন ঝুলিয়ে রাখি ...
হয়তো অভ্যাসের ভুলে তুমি জানলা খুলে তাদের দেখতে পারো এই ভেবে ,,
..... শেষ চালে হেরে যাবো জানতাম , অথচ কি দারুন আঘাতে বোকার তকমা সেপ্টিপিনে সাথে বুকে গেঁথে নিয়েছি ।
ভালো থেকো বলার মত সাহসী এখন আমি নই ,
আসলে থাকা জুড়ে মানুষের না থাকাটা বড্ড স্পষ্ট এখন .....আবার না থাকা জুড়ে কিছু জন্ম দাগের মত থেকে যাওয়ায় স্পষ্ট ।
তোমার তথাগত কে বলো ....তোমায় চিরকাল সমুদ্রের নীচে প্রবালের বুকে কুমকুম রঙে ডুবিয়ে রাখতে .....এ সবুজে এলে পাতা ঝরা গাছের নিচে কখনো থামতে হতেও পারে ,,
আর প্রতিবার মাটি আঁকড়ে থাকা গাছটা কিছু মনে রাখতে না চাওয়া স্মৃতির সাক্ষ প্রমান হয়ে
তোমাকে তোমার লগ্ন ভ্রষ্ট করে ফেলতে পারে ...
..........
ইতি কিছু না গোছের এক অধ্যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন