ছুঁয়ে থাকা জ্যামিতির কোন সমস্ত সরলরেখা দের জুড়ে পাহারা দেয় প্রিয় জানলায় ।
ভিজে চোখের কাজল বলে দেয়.. না থাকায় থেকে যাওয়া কতটা গাড় হতে পারে,,,
বেলওয়ারীর সব ফুল নবিশের সাথে সাথেই শুকিয়ে যেতে থাকে চিরকাল ।
নৌকার সারিতে ভোর লেগে ভাটায় ভাসায় স্মৃতির স্রোত......।
রাতের তারাখসা সকালে আর তেমন কেউ মনে রাখে না ....,,,
তবু অপেক্ষায় আলো খুঁজে অন্ধকার সাঁতার দিয়ে চলতে চলতে
নোনা লেগে যাওয়া খাতাটার শেষ পাতায়,
হারানো কম্পাস খুঁজে পেয়ে যায় যে হৃদয়
তার নাম কেবল আলোই হতে পারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন