কারো সন্তান, কারো মা, কারো সহধর্মিণী , কারো প্রেমিকা নয়... নয় কোনো গন্তব্য ..।
এসেছিলাম শুধু এক তারিখ হয়ে.. ফিরবো কোনো তারাখসা রাতে,
হাজার জন্ম দাগের মত ভুলে যাওয়া চিহ্ন মাত্র,
ভুলে যাওয়া স্বর্গ দুয়ারে বহু মুখ একই ঠিকানায়,
প্রতি মুহুর্তে বদলে যাওয়া আলোর পথ মাত্র..।
বহু পথিকের একই পায়ে-হাঁটা গল্প হয়ে হারিয়ে যাওয়া শুধুমাত্র .. কেউ ছিলাম না কখোনো কারো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন