"ভালোবাসা নাকি ট্যুরিস্টের মতো।
মানুষের মনে কদিন ঘুরতে আসে। তারপর মুগ্ধতা কেটে গেলে অন্য কোথাও চলে যায়"।।
ভালোবাসা নাকি অতিথি সামান্য কিছু দিনের মোহ,
ভালোবাসা নাকি দুচার লাইন কবিতায় রাখার শব্দ সমষ্টি ,বেশি দিন ধরে রাখলে নিজেকে ভারী মনে হয় ,
আমার কখনো ভালোবাসা হয়নি তাই এসব
শব্দের বিচার আমি কখনো করতে পারি না ,
এজন্ম কেটে যাক এমন ভালোবাসা হীন হয়েই ,
ঘুন ধরা দেহে ভালোবাসা আসলে বেমানান ..।
...তবু ড্যানিয়েল তার গিটারের সুক্ষ তারে আমার যাবতীয় স্বরলিপি দের গুছিয়ে রাখে ইদানীং ..
আমার শেষের দিনগুলো হাসপাতালের বিছানা আর ড্যানিয়েল বড্ড কাছের করে নিয়েছে আমায়। ,
যারা কথা রাখতে চায় তারা কখনো বৃষ্টির কবিতা লেখেনি একথা ড্যানিয়েলকে দেখে জেনেছি ,
আমি থাকবো না যখন ড্যানিয়েল এর কাছে একমাত্র গচ্ছিত থাকবে এই মৃত পাণ্ডুলিপি ,
.....হয়তো কফিনে সাজিয়ে দেবে সাদা ফুলের সাথে এই খয়েরী রঙের পাণ্ডুলিপিগুলো । ,
.........ভালোবাসার অপেক্ষায় তবুও কখনো কখনো হাসপাতালের দরজায় শেষবার চোখ রাখি ...
হয়তো আসবে সে আমায় না জানিয়ে ,,।।
....ড্যানিয়েল আক্ষেপে বলে বছর কিছু আগে কেনো আমায় সে পায়নি ...আমায় নাকি তার স্বরলিপির শ্রেষ্ঠ রচনা বলেই জেনেছে ।
আমি হাসি ....এমন শ্রেষ্ঠত্বের উপমা আমার কম ছিলো না ...কেউ কেউ বলতো আমি নাকি নারী হিসেবে শ্রষ্ঠ ....কেউ কেউ বলতো আমার সহ্য ক্ষমতায় এক ঈশ্বরীয় প্রভাব আছে ,
আমি এসব উপমায় কখনো ভালোবাসা দেখিনি ,
কেবল নাটক মনে হয়েছে ,,
ড্যানিয়েল তাই আজকাল চুপ করে থাকে আমার চ্যানেল আর সিরিঞ্জ এর প্রবাহের দিকে তাকিয়ে ।
আর আমি ভালবাসা শব্দটা দেখি ঝুলতে থাকা স্যালাইন এর বোতলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন