লেখার টেবিলে অগুনিত মৃত্যু ছড়িয়ে ছিটিয়ে, , প্রতিটা মৃত্যু এমন ফুল হীন অনাত্মীয় আগে কখনো দেখেনি ,
টুম্পা , সিদ্ধার্থ , কাঞ্চন এদের কাউকে আমি চিনি কি চিনি না সে কথা পরে , আমি শুক্লার মত অসহায় বেঁচে থাকাগুলোকে দরজায় অপেক্ষা করতে দেখি রোজ ....অপেক্ষার সকাল সন্ধ্যে নিয়মিত ভুবন ডাঙ্গার মাঠ ছুঁয়ে শুক্লার ফাঁকা কপালে প্রশ্ন চিহ্ন এঁকে যায় , রোজ নতুন প্রশ্ন ...
অথচ সব প্রশ্ন উত্তরহীন বোবা ।
উড়ন্ত আর্তনাদের ফালি শুক্লার মতই প্রতিটা বুকে আজ উঁকি দেয় ,
অক্সিজেন কমে আসা প্রতিটা সম্পর্ক
পুড়ছে গাভীর রাতের নির্বাক এই গ্রহে ।
শর্ত ভেঙে ছুটে আসে মুগ্ধ হরিণ তার প্রেমিকাকে
হারাবার ভয়ে রাত বালিশ আঁকড়ে জেগে থাকে ।
কক্ষ পথে এখন শুধু জীবনের পেছনে মৃত্যু ধেয়ে বেড়াচ্ছে , ছিটকে আসা সময়ের দৃষ্টি এড়িয়ে এখনো হয়তো তুমি আমি সকাল দেখছি .....
দেখছি সন্তানের মুখ ,
কাল হয়তো লেখার টেবিলে উড়ন্ত কাগজ
আর শব্দ বিহীন কলমটুকুই পাথর হবে শুক্লার মত। !
হয়তো কবিতায় লেখা স্বপ্নের পাণ্ডুলিপি গুলো
হারিয়ে যাবে অতিমারীর শব গুলোর নীচে ।
আজ আর কোনো অভিমান , অভিযোগ ,নয়
যেটুকু সময় আছে এসো বেঁধে বেঁধে থাকি ...হাতে হাত রেখে পাশে পাশে থাকি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন