যে দূরত্বে নিরর্থক শুশ্রুষা চাওয়া তা শুধু মন নামক যন্ত্রের বিকল হওয়ার কথাই বলে ।
কম্পাসের জন্ম নেওয়া এই শহরে গাছেদের ছায়া শুধুমাত্র মন্থনে কাজে লাগে ... আশ্রয়ে নয় ।
এ-ওর মাথা ছুঁয়ে ফ্যাকাসে দুপুরে গোপন কড়িখেলায় মেতে ওঠে ইনবক্স জুড়ে ।
... ভালোবাসা ছাড়া বিছানায় ঘাসের জন্ম হয় কি কে বলতে পারে !
... রাতের ঘুম পেরিয়ে প্রতিটা মানুষ তার ভাটিয়ালি সুর খোঁজে গ্রস্ত গঙ্গায় ...।
আমি রোজ একটা গল্প দেখার জন্যে এসে বসি এই ঘাটের কাছে....অথচ ঠোঁটহীন শব্দ ভাঙে গল্পে নয় কি এক অচেনা অধ্যায়ে ... ,
যার গায়ে ছিপনৌকার জলের দাগ একটা ক্লান্ত ছেলে আর ভেসে আসা মেয়েটার দেহ ছাড়া অন্য কিছু দেখতে পাই না ... ।
তারপর জেগে উঠে হাঁটতে থাকি নিমতলার আগুনের এক মাত্র সত্যি ছাই গুলো ছুঁয়ে দেখার জন্যে ... কারণ যে আবহাওয়া লুকোনো বৃষ্টি রাখা থাকে আজকাল গোপন শত্রুর মতই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন