কিভাবে এ শহরে সীমানায় ফিরি?
কিভাবে বহু জানা পথগুলো দিয়ে একা হাঁটি?
কিভাবে দেখি ... এই শহরে মন্দবাসা বিকিয়ে যায় বিনা নোটিশে ?
কিভাবে অজস্র স্মৃতি ছড়িয়ে থাকা ভীড়ের মাঝখান দিয়ে হাঁটছি হোঁচট খাচ্ছি আবার হাঁটছি ?
তুমি বলেছিলে আমার মত নারী তুমি দেখো নি
তুমি বলেছিলে আমার মত সহ্য শক্তি তুমি দেখোনি
তুমি বলেছিলে ........,
এত অনুপস্থিতি কি তাই তুমি শেষ উপহার সাজিয়ে দিলে !
খোলা অপেক্ষায় আর জেটি ঘাট সাজে কই , সেখানে শুধু যন্ত্রনা অপেক্ষা করে থাকে
সারি সারি সময়ের কাঁটায় যেন সারি সারি স্বজন দের শব,
আসলে মূল্য দিতে হয় সবকিছুর ....
এ শহর বেআব্রু করে ভালোবাসা নামে ,
এ শহর মন্দবাসাকে নিলামে রাখে হাসতে হাসতে ,
এ শহর কথা দেয় শুধু স্বার্থের জন্য ,
এ শহর জানে কিভাবে প্রেম মীরজাফর হয় প্রতি
গলির মোড়ে ।
এ শহরের কাছে আজ আর আমি নোবিশ নয়
শুধু জানি ....
মূল্য দিতে হয় সবকিছুর ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন