"কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি
আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি"
__ শঙ্খ ঘোষ
এখনও কি হাত ধরার সময় আসেনি আমদের ... আর কত দিন লাগবে বুঝতে যে সময়ের যুদ্ধ একা
লড়া যায় না ............
এই বিষাদের দিকে এসে ঝুঁকে পড়া সময়ের কাছে একটা মাত্র মানুষের হাত ও ঈশ্বরের মতো মনে হয় ।
মৃত্যুর উপত্যকাই যে আমার দেশ হবে সে কথা ভাবিনি , ক্রমশ স্পষ্ট হচ্ছে সমস্ত দুঃস্বপ্ন ।
মানুষের আয়ু বিক্রি করে দিচ্ছে পরমেশ্বর নাকি সময়্বে লিখে রাখা পাপ ,
গুঁড়ো গুঁড়ো ইমান মিনার থেকে উড়িয়ে দিচ্ছে অচেনা সময় । দ্বিখণ্ডিত এখন মানুষের বেঁচে থাকা,
নিমতলার আগুন নিভছে না মৃত্যু দাঁড়িয়ে থাকছে তোমার আমার দুয়ারে ,
নামহীন স্রোতে শব ভাসতে ভাসতে মানচিত্র পেরিয়ে যাচ্ছে কালেড় ওপারে ।
ভেসে যাচ্ছে মাটি ...... মাটি মানে কি আমাদের আঁকড়ে থাকা জমিন আঁকড়ে থাকা
ভিটে নাকি দু পশলা জলে ভাত রাঁধা হেঁসেল ... ... কি ভাবছে তোমার তথাগত ,
কি বা উত্তর এখন তিনি জীবনের উদ্দেশ্যে দিতে পারে ,
দূরত্বই কখন খুব কাছাকাছি এনে দিয়েছে বলতে পারি না , শুধু জানি হাতের মধ্যে হাত যেন ছুটে না যায়।
পেটে কাপড় বেঁধে চাঁদ দেখা যায় না ............ কাব্য করা যায় না স্বন্তানের মৃত মুখ দেখে ।। অসুখ বাতাসে
আগামি বেশ কিছু বছর প্রেমিকার কপালে ঠোঁট রাখতে পারবে না প্রেমে উচাটন করা প্রেমিক , ভালোবাসা ও ঠোঁটের মাঝে এখন গাঢ় আস্তরন।
আজ বাতাসে প্রেমের ফুলের গন্ধ নেই শুধুই কবি তোমার লেখা লাইন গুলন ... বাতাসে শুধুই লাসের গন্ধ ,
অক্লান্ত নাবিকের মতো একটা ভোরের অপেক্ষায় নৌকার বৈঠা নিয়ে স্রোত কেটে এগোচ্ছি সবাই ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন