কখনো আমার ভেতর শান্ত পিরামিডের ঘুমন্ত নিশ্তব্ধার শব্দ সে ;
কখন কখন শিকারি বাজ পাখির মত খুবলে নে্য
আমার ভেতরের
যাকিছু বাকি বকেয়া পরে থাকা সম্বল'
কখনও কখনও আমার ভেতর সে ভীষণরকম আরোগ্য আর সুস্থ ....
খানিকটা কোজাগরীর চাঁদের আলোয় আমার উত্তরের বারান্দা যেমন পূর্ন বাসায় ভরা ,,
কখনও বা সে নিকষ অন্ধকার দিকভ্রান্তহীন স্তুপিকরন পাপ যেমন।
এক এক দিন সে অসম্ভব ভালো থাকতে থাকতে
ক্লান্ত জয়ে পরে ,
এক একদিন আমার ভেতর সে হাতড়ে বেড়ায় নিতান্ত কষ্ট রাখার ঘটি বাটি ।
আমি ভাসি .....ভেসে যাই তার কুল ছাপানো
মিথ্যে বাহাদুরির খেলা দেখতে দেখতে ,
সে বেড়ে ওঠে কখনও কখনও আমার ভেতর প্রকান্ড বিষবৃক্ষ হয়ে ,
কোনো দিন বা সে কল্পতরুর মত টাকা মাটির
সম্পর্ক চিনিয়ে দেয় আমাকে ।
আমার ভেতর সে কখনো বা কেষ্ট পুরের বাসস্ট্যান্ড এ চূড়ান্ত অপেক্ষা হয়ে বসে থাকে ,
কোনো দিন বা ভীষন অবহেলায় দমদমের
রাস্তা ধরে কপালে রাখে সামান্য কেতাবি স্পর্শ ,
মানুষ কিংবা গাছ কিছুই হতে পারেনি সে আমার
গল্পটায় ।
তবু সন্ধ্যের প্রদীপ কিংবা ভোরের অজানা সে ভালো থাকুক ....
একদিন তার সমস্ত পেয়ে যাওয়া কিংবা ভালো থাকা গুলো যেন তাকে সুখের আলোয় ভাসতে ভাসতে ক্লান্ত করে দেয় ,
এক দিন সে ক্লান্ত হয়ে নিঃশব্দে যেন বলে আমি ক্লান্ত ঈশ্বর হতে চাই না ...
আমার সমস্ত অভাব নিয়ে ফিরে পেতে চাই পুরোনো আমিটাকেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন