তার নুড়ির মত ন্যাড়া মাথা থেকে আজকাল
বাঁকা ছুরির মত পোড়া ঠোঁট এখন আগ্রহহীন করে
দেয় ইচ্ছা বাড়ির স্বপ্নদের।
ব্রেইল এর অন্ধ ছুঁচ ফুঁড়ে ফুঁড়ে তার সারা গায়ে লেখা হচ্ছে পাপ গ্রন্থ ......
এক অংক নাটকে আমিও সামিল হয়েছি নিদারুন
সময় অপচয় করেই ......
সময় যথার্থ মানে শিখিয়ে দিয়েছে সময় নিজেই
এক ফোঁটা চোখের জল এত দিনের সমস্ত ছবি কে
ধুঁয়ে মুছে তাকে নিশ্চিহ্ন করে দিলো ......অহংকার মিশে গেলো আলোর অন্তরালে ....শহরের অলি গলি এখন পাপ মুক্ত ,
তার পাঁজর ভালোবাসার হাহাকারের চিরকুট শুকোচ্ছে দিন রাত জুড়ে .......
আলো আর অন্ধকার নিয়ে লুকোচুরি খেলতে
পারে এমন মানুষ কজন আছে ! ঘুন পোকার আশ্রয়ে যে সব শিরদাঁড়া তাদের শব্দ চিৎকার
গুঁড়ো গুঁড়ো সৎকারের ছাই ছাড়া কিচ্ছু না ,
এসব অনাকাঙ্খিত দৃশ্য গুলো মনে করে ভুলে যেতে হয় ....আর দিব্য ভুলে যাওয়াও যায় ,
যারা মনে করে ব্রেইল শুধু অন্ধকার জাজিমে
নকশা ফোঁড় তোলে
তারা আসলে ভুল মনের অন্ধকারেও সময় নিঃশব্দে ব্রেইল লিপির মত গোপন চিহ্ন এঁকে রাখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন