স্বপ্নে ঝিনুকের ভাঙা টুকরো আসবেই
. . তার ওপর নীল ঘূর্ণি... যাপিত ঘূর্ণিঝড়... ঝড়
ঢুকে পড়ে হাঁড়ি খুন্তির রান্না ঘরে , এসব পেড়িয়ে কি করে আকাশে যাই বলো... পার্থ ।
আজ জরাগ্রস্ত. তোমার ডাক .. চামড়ার ঢাকনায় সরীসৃপের ঐহিক প্রতীক্ষা. আমার বুকে ,
.. কার যেন ছায়া ভাসছে ভাঙা সেতুর নীচে জমা জলে.. রাত গুলো বড্ড বড় এখন. অন্ধকার চিনিয়ে দেয় সমস্ত সম্পর্ক ,
চুপকথা ভুলে গেছি ... ভুলে গেছি শব্দদের কিভাবে যত্ন করে রাখতে হয় নিজের করে ।
আজ বারংবার তোমার নাম লেখা ওই গাছটার নীচে এসে দাঁড়াতে ইচ্ছা করছিল । যার পাতা ভিজে তোমার চ এর জন্ম ...।
কেন জানি না আজ আমার 'অ্যাফোরিজম' শিখতে ইচ্ছা হচ্ছে ভীষণ রকম, ...।
অবর্ব. মড়ার খুলির মত সংক্রামিত হাসিও হাসতে ইচ্ছা করছে .. ,
তোমার হেলে পড়া লিঙ্গের ক্রমিক শ্লেষ দেখতে ভালোই লাগছে ..
এসব তোমার শুনতে ভালো লাগবে না জানি ।এসো আমরা বরং আজ ইলিয়টের লেখার পাশে বসি...
Webster was much possessed by death
And saw the skull beneath the skin;
And breastless creatures under ground
Learned backward with a lipless grin.
এবার বলো কে কার হাতের স্পর্শ যত্নে লালন করেছিল এতদিনের আমাদেরকে ?
কে চলে গেছিলো আর ফিরবে না বলে?
কে চোখে চোখ রাখে জীবিতের শোকে আতর ঢালবে বলে ?
কখনও কিছু চাইনি বলে অলজ্জ খোলা চাঁদ, কবিতা ,ছবি , সব সব তুমি সহজে নিলাম করে দিলে !
...........................
আঘাতের পর আঘাত সাজিয়ে রাখা ইট খুলে যায়
কিন্তু সাক্ষী গোপনে চিরকাল নিঃশ্বাস নিতে থাকে
পাপ আঁকড়ে
............... স্মৃতি পুড়িয়ে ফ্যালে না কিছুই
বরং ভুলতে চাওয়া দৃশ্যগুলো দেওয়ালে আরো বেশি করে নিজেদের দ্বিগুণ প্রজনন শুরু করে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন