আমি ধুলো ঝেড়ে আগামীর কাঁচ মুছি বারংবার।
বিশ্বাস করতে চাই কাঁচ পরিষ্কার থাকলে হওয়া থামলেই দিক নির্দেশের তারা টা আবার ঠিক উত্তরের বারান্দার আকাশে এসে দাঁড়াবে ।
মানুষ চিরকাল বাঁচতে চায় আঁকড়ে থাকতে চায় ,
আমার শব্দটা সে ভালোবাসে নিজের থেকেও বেশি,, ,
অথচ কেউ মানতেই চাই না সব গল্প একদিন ডানা মেলে উড়ে যায় না ফেরার আকাশে।
আমি বুঝি মানুষ খড়কুটো আগলে নিজস্ব গল্প
তৈরি করতে চাই ....সে চায় আশ্রয়ের ছই এর নিচে
যেকোনো অন্ধকার রাতের থেকে তার স্বপ্ন আর ইচ্ছা দের যত্নে লালিত করতে শ্রমন করতে,,
....তবু ঝড় আসে মামুলি হয়ে যায় সমস্ত আশ্রয় ...বিশ্বাসী স্বপ্নগুলো বিশ্বাস ঘাতকের মত কখন দুঃস্বপ্নে বদলে যায় ....
জীবন যা কিছু দাম দিয়ে কিনে নেয় ....সময়ের প্রহসনে মূল্য হীন হয়ে যায় নিমেষে ।
ঈশ্বর ভদ্রলোক এসব ভাঙা গড়ার শব্দ শুনতে চায় না কখনো, ঈশ্বর চিরকাল সমস্ত যুক্তাক্ষর কে মুক্ত আকাশের ঠিকানা ছিনিয়ে দেয় ,,
সিঁড়ির ধাপ ভেঙে শব্দ উর্ধমুখী হয় কিনা জানা নেই ....শুধু বুঝি ঈশ্বর ভাঙা গড়ার আকুতি যন্ত্রনা শুনতে থাকলে ক্রমশ সৃষ্টির পথে স্থাণু হয়ে থাকবে সময়ের স্রোতে ।
তাই সমস্ত গল্প কে একদিন না একদিন ডানা মেলতেই হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন