টিপপোকার কাঁথা বুনছে ,তাই তোমার সব রং রাখা বোয়ামগুলো খালি ,
মৃত যন্ত্রাংশ আর লেখার খাতায় ধুলো পড়ছে আজ বহুকাল .....লিখতে বসলেই কেন জানি না ঝড় আসে আজ বহুদিন ,
লিখতে বসলেই শিরদাঁড়া বেয়ে জ্বর নামে গীটারের ছেড়া তারের আর্তনাদের মতোই ,
আমি লেখার টেবিল ছেড়ে উঠে গেলেই ...
মৃত্যুদণ্ড ছুঁয়ে থাকা টেবিল ঘড়ির শব্দ পেরিয়ে একটা ছায়া আসে দেবমূর্তির মত ,
সিঁড়ির ধাপ পেরিয়ে আমার যন্ত্রনা আর যাপন সে নিয়ে নেয়
এমন ভালোবাসা আগে কখনো ছুঁয়ে দেখেনি আমাকে ,
দমকা হাওয়া বৃষ্টির গতি দ্বিগুণ করে দিয়ে সমস্ত দুঃখের কবিতা কে তছনছ করে দেয় ,
আমার দেখা সেরা পুরুষ এখন সে ,
আর আমি তার কাছে ফেড্রিকনগরে... এক চিলতে সহজ গল্প আর অভ্র ভাঙা হাসির টুকরো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন