তুমি রোজ যখন একটু একটু করে কমিয়ে নিচ্ছিল আমার দিকে আসা তোমার আলাপী প্রহরদের ,
আমি পরিজাতের ঘুমন্ত স্বপ্নে বাঁধা বাণীতে আটকানো ফুলে নিজেকে হাতড়ে বেড়াচ্ছিলাম,
তোমায় চিনতে না পেরে বারংবার সময়ের ফসিলে আঙ্গুল রেখে বুঝতে চাইছিলাম... গত কাল গুলো কি ঘুমন্ত স্বপ্ন ছিল .....
.....নাকি তুমি সত্যি সত্যি আমার ভেতর স্বচ্ছ নদী হয়ে বইছিলে !!
..............................................................
আজ মনে হয় যে কোনো দেহজ মৃত্যুর থেকে অনেক বেশি যন্ত্রণা দেয় যেকোন স্মৃতি ।
“
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন