তোমার শহরে হাঁটুজল জমিয়ে রাখো
আমার শহর চির বহতা এখনো তাই স্বচ্ছ কাঁচ এর কাছে তোমার সমস্ত হেরে যাওয়া দেখতে পাই রোজ রোজ , ,
তোমার শরীরে শুকনো বালি ... শুকিয়ে যাওয়া পাতার প্রেম ......সমস্ত কিছুই অনাদর মাখা এখন থেকে সমস্ত আগামী জুড়ে ।
আর একবার জন্ম নেবে ভেবে ঝুলিতে বিভিন্ন
রং এর প্রেম কুড়িয়ে নিচ্ছিলে পার্থ ,
, কে বলে দিতে পারে এটাই তোমার শেষ মানুষ জন্ম কিনা !
তোমায় জানানো দরকার আমার নতুন কফিটেরিয়ায়র টেবিলে এখন অনেক আলাপী
পেয়ালা পিরিচ সময় কাটায় ,। তাই তোমার চুমুক উড়ে যাওয়া নিকোটিন ঠোঁট
এখন আর তেমন দামি নয় ।
এভাবে বলছি কারণ এই শহরের প্রতি তলে অনেকগুলি ব্রথেল রাখা আছে,
যা তোমার মতো পুরুষদের অন্দর মহলের রুজিরোজগারের আশ্রয়।
তাই সুযোগ খুঁজে দেওয়ালে টাঙানো আয়নায় সাজানো দুঃখের স্লোগান লিখে রাখো ....লিখে রাখো ... ঘুঘুর ফাঁদে শব্দছকও।
নারী ছাড়া পুরুষ মন পুষ্টিহীনতা ভোগে ...।
তাই দূরে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর আড়ালে বারংবার উষ্ণীষ বদল করতে হয় তোমাকেও ।
মুখোশের চেয়ে কোনো অংশে কম নয় এ ছদ্মবেশ।
জিভে জড়ানো বারুদের স্তূপকথাগুলি ভিজে
গেছে ভেবে তুমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লে ,
আমি রাতের প্রতি প্রহরে ইচ্ছেবাড়ির দুয়ারে
প্রদীপ জ্বলতে ভুলিনা কখনও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন