রাতপোড়ানো অসুখ এখন কাঁদে তোমার
বিছানা জুড়ে ...
"যাহা চাই তাহা ভুল করে চাই ,
যাহা পাই তাহা চাই নে "
রবিও জানতেন কবির কলজের ঘায়ে পুঁজ জমেছে দীর্ঘ সময় ,
জ্বালায় জ্বলছে মন নামক সার বস্তুটি ..... ভাবছো
জলের দিকে এগিয়ে যাচ্ছ শীতল হবে মন ....,
রাসিক জানে জল নয় ও গভীর খাদের দিকে এগিয়ে যাওয়া এ যাওয়া ।
......তুমি কি জানতে না স্পর্শ খুলে রাখলে চামড়ার আড়ালে মাটির তাল ছাড়া কিছুই পড়ে থাকবে না ,
নিরাপদ আশ্রয় ভেবে শতাব্দীর দূরত্ব কিনলে ....
নিজস্ব অহংকার বিক্রি করে ...অস্তিনে দিন ফুরোনো সামান্য শব্দের কানাকড়ি এখন ,,
বুকের ওপর হাত রেখে আয়নার সামনে নিজেকে বলতে পারো তো "আমি ভালো আছি"!
হাহাহাহা .......
আসলে মানুষের মন বুঝতে বোধহয় লাগে তেরো দিন ....আর মুখোশ খুলতে এক মুহূর্ত ,
এমন ভীষণ অপচয় নিজেকে আর কত দিনই বা সাজিয়ে রাখা যায় ....
বিকেল হলে তোমারও সমস্ত কবিতা যে মর্গে কিংবা সৎকারেই যাবে ....তোমার ফেলে আসা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন