আমাকে সঙ্গহীন মৃত্যু দিলো সে ...আমি টাটকা
ক্ষতগুলো কে জল ছড়া দিয়ে জাগিয়ে রেখেছি
কফিনের ভেতর,
অলৌকিক অভিশাপে মোহ থেকে নেমে আসা
সিঁড়ি পাপ ঘর চিনে নেয় ,
একমুহূর্ত বেঁচে থাকা জন্য তীব্রতা নেই আর ...
নেই কোনো ভয় হারাবার ,
কান্না গুছিয়ে রেখেছি সমস্ত পুরোনো প্রেমিকের প্রতারণার মতোই,
অসম লড়াই থেকে আজ বহু দূরে কোনো উৎসবের ভেতর হেঁটে বেড়াই দ্বিধাহীন হয়ে ,
অনাথ দৃষ্টিতে চৈত্রের বিকিকিনি আর তোমার নতুন সোনাঝুরি প্রেম দেখে সারাটা দুপুর কেটে যায় আমি নামক কালো মেয়েটার ,
প্রবল সুখী হতে চেয়ে সব চেয়ে অসহায় হয়েছিল মেয়েটা একদিন ..... আজ তা মন্দ বাসা উপসংহার হীন অসমাপ্ত পাণ্ডুলিপি ছাড়া
কি আর হতে পারে ,
এ পৃথিবী চিরকাল স্বার্থপর দের প্রশ্রয় দেয়
আর যারা পারে না এই নিয়ম মেনে নিতে তারা
ভৌত জন্ম নিয়ে গোপন অহংকার কুঁড়িয়ে রাখে আঁচলের খুঁটে ,
কালো মেয়েটার মৃত্যু আসে কয়েক ভাগে .....করুণা আসে ভালোবাসার ছলনায়
মেয়েটার আহত জন্ম... থেকে যারা স্বার্থ কুঁড়িয়ে
গোপনে নতুন সভ্যতা গড়েছিল .....তারা নিতেই জানে ....দেওয়ার সুখ তারা টের পায়না জীবনের প্রচ্ছদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন