দেখ আজ কার যেন অভিশাপে শহর প্রান্তরের মানুষ জন বাড়ি ফিরে গেছে ,
পৃথিবী থেকে আকাশে শুধুই দুরত্ব ... কত স্তরে অন্ধকার নাকি নিঃশব্দে গোপন
কান্নার অভিশাপ , প্রিয়তম মুখ ছুয়ে দেখা হয় না আজ বহুকাল ,
প্রিয় সঙ্গ যেন কার অভিশাপে বন্দিশালায় , শহরে এখন আর মিছিল নেই , ভিড় নেই ,নেই
দিন রাত ইঁদুর দৌড় নেই বাসে ট্রামের লাইনে দাঁড়ানো জীবন ... কিংবা ভালবাসার খেলায় হার জিত ,
কার যেন অভিশাপ কুমকুম রঙের আলো ম্লান দিকচিহ্ন হীন,
নিজের মৃত্যুর দিকে তাকিয়ে আঁধার ভরা গাছের হাড়ে কারা যেন রক্তিমাভ রেখে
গেছে ... আলো ভরা গাছের হাড়ে এখনো বাঁচার ঘ্রাণ
জ্যামুক্ত তীরের মত মন ছুঁতে চায় নতুন পুরনো প্রেম কে , অথচ
সময় হিসেবি পিঁপড়ের মত সামান্য ভগ্নাংশে বাঁচিয়ে রাখে যাপন।
তবু আগামি আসবে শহরের প্রতিটা জানলায় ভালি থাকার ভোর নিয়ে
আবার হাতে হাত রেখে এ শহরে প্রেম নিলাম্বর ছুঁয়ে কবিতা হবে ।
অভিশাপের কাছে নত জানু হয়ে প্রেম চেয়ে নেবে একটা শুভ সংকেত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন